Try GoodDoktor AI Chat - Get Instant Health Guidance & Symptom Analysis 24/7 | Chat with Our AI Assistant Now!
GoodDoktorGoodDoktor
  • Patient Community
  • AI
  • Health Blogs
  • Contact
  • About us
  • FAQ
GoodDoktor

GoodDoktor

Healthcare Platform

Navigation

  • Home
  • Patient Community
  • AI
  • Health Blogs

Support

  • About Us
  • Contact Us
  • FAQ

Account

Language

GoodDoktor v2.0

Healthcare Made Simple

GoodDoktor Logo

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম যা রোগীদের যাচাইকৃত ডাক্তারদের সাথে সংযুক্ত করে।

Product

  • Features
  • Pricing
  • Case studies
  • Reviews
  • Updates

Company

  • About
  • Contact us
  • Careers
  • Culture
  • Blog

Support

  • Getting started
  • Help center
  • Server status
  • Report a bug
  • Chat support

Contacts us

✉[email protected]

☎+880 1557439539

Ward: 7, Sobujbag RA, Holding: 4992,
Sobujbag Road, Habiganj

GoodDoktor Logo

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম যা রোগীদের যাচাইকৃত ডাক্তারদের সাথে সংযুক্ত করে।

Product

  • Features
  • Pricing
  • Case studies
  • Reviews
  • Updates

Company

  • About
  • Contact us
  • Careers
  • Culture
  • Blog

Support

  • Getting started
  • Help center
  • Server status
  • Report a bug
  • Chat support

Social

Contacts us

✉ [email protected]

☎ +880 1557439539

Ward: 7, Sobujbag RA, Holding: 4992,
Sobujbag Road, Habiganj

SSL Certificate

Copyright © 2026 Gooddoktor

All Rights Reserved|Terms and Conditions|Privacy Policy
মন্তব্য (0)
মন্তব্য করতে লগইন করুন
এই ব্লগে মন্তব্য করতে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
সম্পর্কিত ব্লগ
  1. Home
  2. /
  3. Health Blogs
  4. /
  5. রক্তে ট্রাইগ্লিসারাইড (Triglyceride) বেশি? কি করব?
Preventive Care
3 মিনিট পড়ার সময়

রক্তে ট্রাইগ্লিসারাইড (Triglyceride) বেশি? কি করব?

প্রায়শই রোগীরা লিপিড প্রোফাইল রিপোর্ট নিয়ে আসেন, যাতে যায় "ট্রাইগ্লিসারাইড" বা TG লেভেলটা অনেক বেশি। এই লেভেল কি ঔষধ দরকার?

  dr. mihir kanti adhikari

dr. mihir kanti adhikari

Medical Professional

6 hour(s) ago
2 বার দেখা হয়েছে
রক্তে ট্রাইগ্লিসারাইড (Triglyceride) বেশি? কি করব? - Health Blog by   dr. mihir kanti adhikari
​চলুন আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী জেনে নেওয়া যাক এই অবস্থায় কী করা উচিত।

​১. একটা বাস্তব উদাহরণ:

​৩২ বছর বয়সী ফাহিম সাহেব (ছদ্মনাম) লিপিড প্রোফাইল টেস্ট করিয়েছেন। ওনার রিপোর্টে দেখা গেল:
​Total Cholesterol: ১৬৩ mg/dL (একদম নরমাল)
​LDL (খারাপ কোলেস্টেরল): ৫২ mg/dL (চমৎকার)
​Triglyceride (TG): ৩৪৫ mg/dL (স্বাভাবিকের চেয়ে অনেক বেশি!)

​ফাহিম সাহেব ভাবলেন ওনার বুঝি এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে এবং দ্রুত ওষুধ খাওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন। কিন্তু আসলেই কি ওনার এখনই ওষুধের প্রয়োজন?

​২. ট্রাইগ্লিসারাইড এর লেভেল ও চিকিৎসা:

ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে মূলত এভাবে দেখা হয়:
​নরমাল: ১৫০ mg/dL এর নিচে। (কোনো টেনশন নেই)

​২০০ থেকে ৪৯৯ mg/dL (হাই): ফাহিম সাহেবের রিপোর্টটি (৩৪৫ mg/dL) এই ক্যাটাগরিতে পড়ে। এই লেভেলে শুরুতেই কোনো কড়া ওষুধের প্রয়োজন হয় না। প্রথম ৩ মাস কড়া লাইফস্টাইল ও ডায়েট পরিবর্তনের সুযোগ দেওয়া হয়।

​৫০০ mg/dL বা তার বেশি (সিভিয়ার হাই): এই লেভেলে লাইফস্টাইলের পাশাপাশি অবিলম্বে ট্রাইগ্লিসারাইড কমানোর ওষুধ শুরু করতে হয়। কারণ, TG ৫০০ পার হলে হার্টের চেয়েও "একিউট প্যানক্রিয়াটাইটিস" (অগ্ন্যাশয়ের মারাত্মক প্রদাহ) নামক একটি জরুরি ও বিপজ্জনক রোগ হওয়ার ঝুঁকি থাকে।

​৩. এই লেভেলে (২০০-৪৯৯) কেন শুরুতেই ফাইব্রেট (Fibrate) লাগবে না?
​অনেকেই TG ৩০০ বা ৪০০ দেখেই 'ফাইব্রেট' (যেমন- Fenofibrate/ Ciprofibrate / Pemafibrate) জাতীয় ওষুধ খাওয়া শুরু করে দেন। কিন্তু বড় বড় গবেষণায় দেখা গেছে, এই লেভেলে ফাইব্রেট জাতীয় ওষুধ ল্যাব রিপোর্টের সংখ্যা কমালেও, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে বিশেষ ভূমিকা রাখে না।
উল্টো বিনা প্রয়োজনে শুরুতেই ফাইব্রেট খেলে লিভারের এনজাইম বেড়ে যাওয়া, পেশিতে তীব্র ব্যথা বা পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে।

​তাহলে কোন ক্ষেত্রে ওষুধ লাগতে পারে?

যদি কোনো রোগীর ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার থাকে, উনি ধূমপায়ী হন কিংবা পরিবারে কম বয়সে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে— তবে ওনার হার্টের সুরক্ষার জন্য চিকিৎসকরা ফিব্রেটের চেয়ে স্ট্যাটিন (Statin) জাতীয় ওষুধকে অগ্রাধিকার দেন। স্ট্যাটিন মূলত এলডিএল কমায়, তবে এটি ট্রাইগ্লিসারাইডও ১০-৩০% পর্যন্ত কমিয়ে আনতে পারে।

​৪. লাইফস্টাইল ও আমাদের বাঙালি ডায়েট:
​ট্রাইগ্লিসারাইড মূলত বাড়ে আমাদের ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস আর অলস জীবনযাপনের জন্য। ওষুধ ছাড়া এটি কমানোর আসল উপায় হলো-
​ভাত ও চিনি ছাঁটাই: আমাদের প্রধান ভুল হলো অতিরিক্ত ভাত, রুটি, আলু এবং মিষ্টি খাওয়া। ট্রাইগ্লিসারাইড কমাতে চাইলে প্লেটের ভাতের পরিমাণ অর্ধেক করতে হবে। চিনি, মিষ্টি, সফট ড্রিংকস, চায়ে চিনি খাওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে।
​ভাজাপোড়া বর্জন: সিঙ্গাড়া, সমোসা, পরোটা, ফাস্টফুড এবং চর্বিযুক্ত মাংস (খাসি বা গরুর চর্বি) পরিহার করুন। রান্নায় তেলের পরিমাণ একদম কমিয়ে দিন।
​শারীরিক পরিশ্রম: অলসতা দূর করতে হবে। সপ্তাহে অন্তত ৫ দিন, প্রতিদিন ৩০ মিনিট করে দ্রুত গতিতে হাঁটুন যেন শরীর ঘামে।

​৫. পরবর্তী করণীয় (ফলো আপ)
​ফাহিম সাহেবের মতো যাদের ট্রাইগ্লিসারাইড ২০০-৪৯৯ এর মধ্যে, তারা ওপরের নিয়মগুলো কড়াকড়িভাবে ৩ মাস মেনে চলবেন। ৩ মাস পর খালি পেটে (Fasting) পুনরায় লিপিড প্রোফাইল পরীক্ষা করতে হবে।
​শতকরা ৮০ ভাগ ক্ষেত্রে দেখা যায়, সঠিক ডায়েট ও নিয়মিত হাঁটাহাঁটি করলে ওষুধ ছাড়াই ট্রাইগ্লিসারাইড একদম নরমাল হয়ে যায়। ৩ মাস পরেও যদি লেভেল ৩০০ এর উপরে থাকে, তখন আপনার চিকিৎসক সিদ্ধান্ত নেবেন ওমেগা-৩ নাকি অন্য কোনো প্রেসক্রিপশন ওষুধের প্রয়োজন আছে কিনা।
​মনে রাখবেন: ল্যাব রিপোর্টের সংখ্যা দেখে নিজে নিজে প্যানিকড হবেন না এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কোলেস্টেরলের ওষুধ শুরু বা বন্ধ করবেন না।

সুস্থ থাকুন, সচেতন থাকুন।
​লেখাটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের সচেতন করুন।

ট্যাগসমূহ

#lipid profile
#Triglyceride
#Healthy lifestyle
0 মন্তব্য