Mental Health
2 মিনিট পড়ার সময়
প্রবীনদের স্বাস্থ্য ১
প্রবীনদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সম্পর্ক এবং আর্থসামাজিক প্রতিকূলতার প্রেক্ষাপটে তাদের সার্বিক অবস্থা

Dr. Srijony Ahmed
Medical Professional
41 day(s) ago
58 বার দেখা হয়েছে
প্রতি বছর ১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ বা ‘বিশ্ব প্রবীণ দিবস’। প্রবীণ নাগরিকদের অবদানকে শ্রদ্ধা জানানো এবং তাঁদের অধিকার, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ দিবস উদ্যাপিত হয়।
দিবসের ইতিহাস
১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী বছর, অর্থাৎ ১৯৯১ সালের ১ অক্টোবর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়। বিশ্বজুড়ে গড় আয়ু বৃদ্ধির পাশাপাশি প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় তাঁদের অধিকার সুরক্ষায় জাতিসংঘ এ উদ্যোগ নেয়।
এ বছরের প্রতিপাদ্য (থিম)
এ বছর (২০২৬ সাল) ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” (ইংরেজি মূল থিম: The Age of Longevity: Rethinking Systems for Longer Lives)। মানুষের প্রত্যাশিত আয়ু বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা, অর্থনীতি ও সামাজিক সুরক্ষাব্যবস্থাকে নতুনভাবে পুনর্গঠনের আহ্বান জানানো হয়েছে এই প্রতিপাদ্যে।
বাংলাদেশে বর্তমানে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণের সংখ্যা প্রায় ১ কোটি ৬৫ লাখের বেশি, যা মোট জনসংখ্যার প্রায় ১০%। ধারনা করা যায়, ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ৪ কোটি বা মোট জনসংখ্যার ২০%-২২% ছাড়িয়ে যাবে।
প্রবীনরা তাদের জীবনের এমন এক অবস্থায় এসে পৌঁছান যেখানে তাদের মোকাবিলা করতে হয় অবসরজীবন, একাকীত্ব, শারীরিক বিভিন্ন সমস্যা, বাসস্থান সংকট। আর্থিক টানাপোড়েন একটা বড় সংকট হয়ে দাঁড়ায়।
এর পাশাপাশি বাংলাদেশে প্রবীনদের জন্য আলাদাভাবে শারীরিক চিকিৎসা এবং মানসিক চিকিৎসার ক্ষেত্র খুবই অপ্রতুল। প্রবীনদের জন্য নতুন কিছু শিখতে যাওয়া, নতুন কোন কর্মসংস্থান - এই দেশের প্রেক্ষাপটে প্রায় অসম্ভব। তদুপরি শহরাঞ্চলে বাসা বাড়িসহ কোন স্থাপত্যই এই ভাবনা মাথায় রেখে করা হয়না যে পরিবারের বা সমাজের প্রবীন ব্যক্তির জন্য সেটা স্বাস্থ্যকর হবে কিনা। যেমন- আমি অনেক রুগী এবং তার পরিবারের সদস্যদের আক্ষেপ করতে শুনি মেঝেতে টাইলস লাগিয়ে তারা কতটা বিপদে পড়েছেন, অনেকে পড়ে গেছেন। আর গ্রামীন জীবনেও এখন ধীরে ধীরে অপরিকল্পিত নগরায়নের কারনে পরিবারের সাথে প্রবীনদের একটা দূরত্ব দৃশ্যমান হচ্ছে।
সব মিলিয়ে প্রবীনদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে এই দেশে অনেক ধাপের কাজ করার খুব প্রয়োজন। প্রবীনদের জন্য প্রয়োজন একটা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা- যেখানে এক ছাদের তলায় পুরো শরীর এবং মনের চিকিৎসা তাঁরা পাবেন। এরকম একটিই সরকারী হাসপাতাল আছে ঢাকার আগারগাঁয়ে। বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে এটি কতটা অপ্রতুল তা সাধারন জ্ঞানেই অনুমেয়।

ট্যাগসমূহ
#প্রবীন
#স্বাস্থ্য ব্যবস্থা
#প্রবীন দিবস
0 মন্তব্য